ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

কর্ণফুলি গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে ডাকাতি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২১,  2:49 PM

news image

রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলায় দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি দোকান থেকেই ৪৫০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৭ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক। অন্য দোকান থেকে চুরির হিসাব চলছে। শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান দুটি হলো-

‘বেস্ট আ্যন্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।’ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘শুক্রবার দিনগত রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মীরা। সকালে এসে দোকান খুলে তারা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে।’ ওসি বলেন, ‘কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে, তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে। মালিকরা এলে অভিযোগ দেওয়ার পরে মামলা নথিভুক্ত করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম