ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

করোনায় বিশ্বে আরও ৭০০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৩,  4:22 PM

news image

শুক্রবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০১ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৭০০ জনের। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৮৪৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৮ লাখ ১৮ হাজার ৬৪৯ জনের। শুক্রবার যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ১৭৯ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯২২ জন। অন্যদিকে এ দিন ১৩ হাজার ৯ জন নতুন আক্রান্ত রোগী নিয়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান করছে রাশিয়া। পাশাপাশি, এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম