ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

করোনায় বিশ্বব্যাপী আরও ৫৪০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২২,  4:37 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫৪০ জনের মৃত্যু এবং ৩ লাখ ২৩ হাজার ৩৯৪ জন আক্রান্ত হয়েছেন। সোমবার (১৩ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৯৫০ জন। মৃত্যু হয়েছেন ৬৩ লাখ ৩১ হাজার ৪৩০ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে কারও মৃত্যু না হলেও ৭৯ হাজার ৩৯৭ জন আক্রান্ত হয়েছেন। তাইওয়ানে মারা গেছেন ১৬৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৬৫৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৯২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ১৯ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭০ জন এবং মারা গেছেন ১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ২০ জন। এ ছাড়া জার্মানিতে আক্রান্ত ৩৫৯ জন এবং মৃত্যু ৩ জন। রাশিয়ায় মৃত্যু ৬৫ জন এবং আক্রান্ত ৩ হাজার ৪০৩ জন। ইতালিতে আক্রান্ত ১৮ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু ২৬ জন। জাপানে আক্রান্ত ১৪ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু ১৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ২০ হাজার ৮৬৫ জন এবং মৃত্যু ২৩ জন। থাইল্যান্ডে আক্রান্ত ২ হাজার ৪৭৪ জন এবং মৃত্যু ২০ জন। চিলিতে আক্রান্ত ১১ হাজার ৩৯ জন এবং মৃত্যু ১৯ জনের। প্রতিবেশী দেশ ভারত গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯ হাজার ৯৮৭ জন আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম