ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

করোনায় একদিনে আরও ১৫০০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন, ২০২২,  4:32 PM

news image

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও কিছুটা বেড়েছে। গত একদিনে করোনায় নতুন করে ১ হাজার ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ২৪ জন।  গত একদিনে করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বগতি দেশের তালিকায় রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, স্পেন, কানাডা, তাইওয়ান ও ফিনল্যান্ড। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১৭ হাজার ৭৫১ জনের। আর শনাক্ত হয়েছে- ৫৩ কোটি ৪১ লাখ ৯ হাজার ৭০৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটারস থেকে শনিবার (৪ জুন) এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ১৫৮ জন। এতে করে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৩ হাজার ৫৩ জন। আর শনাক্তের সংখ্যা ৮ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দেশটিতে নতুন করে ৯৬ হাজার ৬১০ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যুর সংখ্যা শূন্য।  তাইওয়ানে গত একদিনে ৭৬ হাজার ৯২৭ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এ নিয়ে এশিয়ার দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২১ লাখ ৯৮ হাজার ১০২ জন। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৫২১ জন।  ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে ১২৬ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৩৯৬ জন। এতে করে জার্মানিতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা যথাক্রমে ১ লাখ ৩৯ হাজার ৬১৬ এবং ২ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৫৩১ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম