ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

করোনায় আরও ৬১৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  10:48 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৬১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫৯১ জন। এ সংখ্যা নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৫৬৯ জন। আর মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ৭০ হাজার ৮৩৪ জন।   বিশ্বে গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়াতে। অন্যদিকে শনাক্তের দিক দিয়ে এ সময়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১৬ অক্টোবর) এ তথ্য জানা গেছে।  গত একদিনে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৮৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৭০ জনের।  করোনার শুরু থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৯০ হাজার ৩৭৪ জনের। আর শনাক্ত হয়েছে ৯ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৬৪১ জন।  দক্ষিণ কোরিয়ায় এ সময়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। আর আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৫৭ জন। ইতালিতে করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৯৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ জনের। জাপানে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। আর শনাক্ত হয়েছে ৩৫ হাজার ১৩৮ জন। এ সময়ে রাশিয়াতে মৃত্যু হয়েছে ৯৮ জনের। আর শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩৮৪ জন। তাইওয়ানেও শনাক্তের সংখ্যা বেশ ঊর্ধ্বগতি। দেশটিতে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ জনের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম