ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

করোনায় আক্রান্ত অভিনেত্রী সায়নী ঘোষ

#

বিনোদন ডেস্ক

০৭ আগস্ট, ২০২২,  8:18 PM

news image

করোনা আক্রান্ত কলকাতার অভিনেত্রী ও যুব তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন তিনি।   সায়নী জানিয়েছেন, ‘জ্বর, সর্দি, কাশি কোনও উপসর্গই নেই। তবু যাঁরা যাঁরা এই কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন। এই কয়েক দিন বেশ কিছু রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান থেকে দূরে থাকতে হচ্ছে তাঁকে।

এখন তিনি শুধুই অভিনেত্রী নন। শাসক দলের যুব নেত্রীও বটে। তাই কাঁধে অনেক দায়িত্ব। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। সায়নী লেখেন, ‘সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। দ্বিগুণ কর্মশক্তি নিয়ে।  আনন্দবাজার বলছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও করোনা সংক্রমণ দিনে দিনে বেড়ে চলেছে। হঠাৎ জ্বর। গা-হাত-পা ব্যথা। দুর্বল ভাব এবং সর্দি-কাশি— গত দু-এক মাসে এই উপসর্গে আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়! জুন মাসের শুরু থেকে আবারও দেশের বিভিন্ন রাজ্যে এই ভাইরাসের দাপাদাপি দেখা গিয়েছিল। কিন্তু জুলাই নাগাদ সেই দাপট অনেকটাই থিতিয়ে গিয়েছিল। অন্তত সারা দেশ এবং পশ্চিমবঙ্গের দৈনিক পরিসংখ্যান তেমনই বলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম