ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৫ হাজারের বেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২২,  10:21 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৫০৩ জন।শনিবার (১ জানুয়ারি) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কোভিডে আক্রান্তের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, আর এ রোগে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায়। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৯২৭ জনে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৬১৫।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৭১৩ জন। একই দিন রাশিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৩৮ জন। এই দুই দেশ ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ২০০, মৃত্যু ১৮৯), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৮৪৬, মৃত্যু ২০৩), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ২৪৩, মৃত্যু ১৫৫), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ৪৭ হাজার ৬৬৩, মৃত্যু ২৩), তুরস্ক (নতুন আক্রান্ত ৪০ হাজার ৭৮৬, মৃত্যু ১৬৩), গ্রিস (নতুন আক্রান্ত ৪০ হাজার ৫৬০, মৃত্যু ৮২) ও জার্মানি (নতুন আক্রান্ত ৩৩ হাজার ৪৬৬, মৃত্যু ২৪৪)। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম