ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

করোনায় বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২২,  10:29 AM

news image

করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সোয়া ৮ লাখের বেশি। এই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে নর্থ কোরিয়ায়। দৈনিক মৃত্যু তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫২ কোটি ৪০ লাখের বেশি। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৯২ হাজারের বেশি। বুধবার ১৮ মে সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে চার শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৯২ হাজার ৪৩৭ জনে। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৮ হাজার ২৮২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৪০ লাখের বেশি। নর্থ কোরিয়ায় সবচেয়ে বেশি সংক্রমণের দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় দৈনিক প্রাণহানির তালিকায় এখন পর্যন্ত রয়েছে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া। দু’দেশেই ৪৫ জন মারা গেছে। এছাড়াও নিউজিল্যান্ডে মারা গেছে ৩০ জন। থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫৩৩ জন। নতুন করে অস্ট্রেলিয়ায় শনাক্ত করেছে ৩৫ হাজার ৭৫৮ জন। সাউথ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৩১ জন। নিউজিল্যান্ডে শনাক্ত হয়েছেন নয় হাজার ৬৬৩ এবং মারা গেছেন ৩০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম