ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

করোনার সংক্রমন রোধে ৪র্থ ডোজ টিকা দেবে চিলি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২২,  4:51 PM

news image

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় তৃতীয় একটি বুস্টার ডোজ দিয়েও সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না। তাই অনেক রাষ্ট্রই চতুর্থ ডোজ প্রয়োগের পরিকল্পনা করছে। চিলিও এর মধ্যে অন্যতম। দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, সোমবার থেকে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করা হবে। চিলিতে গত ছয় মাসের মধ্যে এ সপ্তাহে করোনার সর্বোচ্চ সংখ্যক দৈনিক সংক্রমণ ঘটেছে।

ওমিক্রন আবির্ভাবের পূর্বে নতুন সংক্রমণ সনাক্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের মতো স্থিতিশীল ছিল। পিনেরা বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বলেছেন, টিকা সুরক্ষা ছাড়া একজন ব্যক্তির সংক্রমিত হওয়ার আশঙ্কা ৬ গুণ বেশি ও বুস্টার ডোজ টিকা প্রাপ্ত ব্যক্তির তুলনায় সে ব্যক্তির আইসিইউ হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হওয়ার আশঙ্কা ২০ গুণ বেশি। চিলিতে টিকাদান প্রক্রিয়া ব্যাপকভাবে সফল হয়েছে। জনসংখ্যার ৮৭ শতাংশ সম্পূর্ণ টিকা এবং প্রায় ৬৭ শতাংশ বুস্টার ডোজ টিকা গ্রহন করেছে। পিনেরা বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে যে, ভ্যাকসিন ও বুস্টারের কার্যকারিতা সময়ের সঙ্গে ও নতুন রূপের আবির্ভাবে হ্রাস পায়। কমপক্ষে ছয় মাস আগে শেষ ডোজ টিকা গ্রহনকারী ১২ বছরের বেশি বয়সীরাও ৭ ফেব্রুয়ারি থেকে ৫৫ বছরের বেশি বয়সী লোকদের সঙ্গে সোমবার থেকে চতুর্থ ডোজ টিকা গ্রহণ করতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম