ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ, ২০২৬,  9:32 PM

news image

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ আল জাজিরাকে জানিয়েছেন, মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়জন নিহত হন। পুলিশ কর্মকর্তারা মৃত্যুর কারণ বা নিহতের সংখ্যা নিশ্চিত করেননি। পূর্বে নিহতের সংখ্যা ছয়জন বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হওয়ার আগে কেবল কনস্যুলেট প্রাঙ্গণের ‘বাইরের প্রান্তে’ পৌঁছাতে সক্ষম হয়েছিল। শনিবার ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম