ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

কম দামের খাদ্যসামগ্রী কিনছেন রাশিয়ানরা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  4:20 PM

news image

দীর্ঘ সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধের প্রভাবে রাশিয়ানদের বাস্তব নিষ্পত্তিযোগ্য আয় কমে গেছে। ফলে এখন তারা কম দামের খাদ্য সামগ্রী কিনছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় খাদ্য খুচরা বিক্রেতা ‘এক্সফাইভ গ্রুপ’। যুদ্ধের প্রভাবে উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রয়-ক্ষমতা কমে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’ ও ‘আল-জাজিরা’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও রুশ মুদ্রা রুবলের শক্তিশালী অবস্থান এবং ভোক্তা চাহিদা হ্রাস রাশিয়াকে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে সাহায্য করেছে। তবে ভোক্তা মূল্য এখনও বেশিই। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর স্টেট স্ট্যাটিস্টিকস (রসস্ট্যাট) গত সপ্তাহে জানিয়েছিল, চলতি বছর এ পর্যন্ত ভোক্তা মূল্য ১১ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। কিন্তু ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে খাদ্য মূল্যস্ফীতি প্রথম ত্রৈমাসিকের ১৩ দশমিক ৫ শতাংশ থেকে ১৯ দশমিক ৫ শতাংশে পৌঁছায় বলে এক্সফাইভ জানিয়েছে। উচ্চ মূল্যস্ফীতি বহু বছর ধরে রাশিয়ান পরিবারের মধ্যে প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ উচ্চ মূল্যস্ফীতি জীবনযাত্রার মানকে হ্রাস করে, যা এই বছর রাশিয়ার বিরুদ্ধে অভূতপূর্ব পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম