ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কমেডিয়ান থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২২,  10:14 AM

news image

রাজনীতিতে আনকোড়া সদস্য থেকে মাত্র ১১ বছরেই ভারতের পাঞ্জাবের মসনদে বসতে চলেছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান ভগবন্ত মান। তার রাজনৈতিক যাত্রা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকেই ভগবন্ত মানের বাসভবনে উৎসবের আমেজ বিরাজ করছে। উৎসবের আমেজ তুঙ্গে থাকাটাই স্বাভাবিক। কেননা কংগ্রেসের চরণজিৎ সিং চান্নিকে হারিয়ে বিজয়ের হাসি হেসেছেন আম আদমি পার্টির ভগবন্ত। এবার মুখ্যমন্ত্রীর আসনে রাজ করবেন তিনি। পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দুবারের সাংসদ নির্বাচিত হলেও রাজনীতির থেকে হাস্যকৌতূকের দুনিয়ায় বেশি জনপ্রিয় ছিলেন ভগবন্ত। ১৯৭৩ সালে ১৭ অক্টোবর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি।

১৮ বছর বয়সে হাস্যকৌতূকের ওপর একটি অডিও ক্যাসেট বের করে প্রথম লাইমলাইটে আসেন। সে সময় তিনি শহিদ উধম সিং কলেজে বি.কমের ছাত্র ছিলেন। সামাজিক-রাজনৈতিক ব্যঙ্গাত্মক কৌতূকে ভর করে দ্রুত উপরে উঠে যান। টিভিতে 'জুগনু মস্ত মস্ত' নামে একটি কমেডি শো করতে শুরু করেন। যা তাকে পাঞ্জাবে জনপ্রিয়তা দেয়। এরপর ধীরে ধীরে কমেডির রাজা হয়ে যান। আগে থেকে রাজনীতিতে আসার ইচ্ছা ছিল না ভগবন্তের। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে আচমকাই রাজনীতিতে পা রাখেন তিনি। মনপ্রীত সিং বাদলের দল পিপলস পার্টি অব পাঞ্জাবে যোগ দেন। ২০১২ সালের নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে মনপ্রীত নিজের দলকে কংগ্রেসের সঙ্গে জুড়ে দিলে দল ছাড়েন ভগবন্ত। সেই সময় কেজরিওয়ালের ডাকে আম আদমি পার্টিতে যোগ দেন তিনি। এরপর সাঙ্গরুর কেন্দ্র থেকে ২ লক্ষ ভোটের রেকর্ড ব্যবধানে লোকসভায় জেতেন তিনি। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও সবচেয়ে জনপ্রিয় মুখ ছিলেন ভগবন্ত। তবে ভগবন্তের বিরুদ্ধে বিস্তর অভিযোগও রয়েছে। একাধিকবার মদ্যপ অবস্থায় তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ২০১৯ সালে কেজরিওয়ালের কথায় মদ পুরোপুরি ছেড়ে দেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।-সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম