ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কমলনগরে শ্বশুর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

১৫ মে, ২০২৫,  11:11 PM

news image

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুর বাড়ি থেকে, মো. মোসলেহ উদ্দিন(৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার চর মার্টিন ইউনিয়নের কামাল মাঝি বাড়ির গোয়ালঘর থেকে এ  মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোছলেহ উদ্দিন লক্ষ্মীপুর জেলার চাটখালী ইউনিয়নের খোনার  বাড়ির মো.শফিকের ছেলে। নিহত মোছলেহ উদ্দিনের স্ত্রী রুমা আক্তার  বলেন, রমজান মাস থেকে তার স্বামী শ্বশুর বাড়িতে তার সাথে থাকেন। রাতে তারা দুজনে একসাথে ঘুমান। রাত আনুমানিক ১টার দিকে তার স্বামী তার কাছ থেকে উঠে বাহিরে যায়। এরপর মোছলেহ উদ্দিন ঘরে আসছে কিনা সে বলতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে দেখে তার স্বামী তাদের গোয়াল ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। হাজিরহাট  তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম