ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

কমছে না হজ প্যাকেজের মূল্য

#

১৬ মার্চ, ২০২৩,  8:36 PM

news image

চলতি বছর হজের প্যাকেজ মূল্য ঘোষণার পর থেকেই তা অতিরিক্ত উল্লেখ করে টাকার অঙ্ক কমানোর দাবি উঠেছিল। বিষয়টি আমলে নিয়ে প্যাকেজ মূল্য কমাতে আলোচনা হয়েছে সংসদীয় কমিটি থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত। কিন্তু কোন কাজ হয়নি; মন গলেনি ধর্ম মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার (১৬ মার্চ) হজ নিবন্ধনের শেষ দিন ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম সাফ জানিয়ে দিলেন, হজ প্যাকেজ কমানোর কোনো সুযোগ নেই সরকারের কাছে। কারণ হিসেবে বলা হচ্ছে, ডলারের দাম ও বিমান ভাড়া, বাসা ভাড়া এবং মোয়াল্লেম ফি বেড়েছে। তাই হজ প্যাকেজের মূল্য বাড়ানো হয়েছে। এদিকে বুধবার (১৫ মার্চ) হাইকোর্টকেও এমনই তথ্য জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। বলা হয়েছে, হজ প্যাকেজ কমানো সম্ভব নয়। এর আগে,

মঙ্গলবার (১৪ মার্চ) চলতি মৌসুমে ধর্ম মন্ত্রণালয় ঘোষিত হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেন হাইকোর্ট। আদালত বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে; কিন্তু বাংলাদেশে তা নেই। হজের প্যাকেজমূল্য অনেক বেশি হওয়ায় আমরাই হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর সেখানে গরিব মানুষ কীভাবে যাবে!’ একইভাবে বুধবার হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করে সংসদীয় কমিটি। তারা বলেছে, বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করতে। এদিকে ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম জানান, আজই (বৃহস্পতিবার) শেষ হচ্ছে নিবন্ধনের সময়। এখন পর্যন্ত ২৩ হাজার ৫৮৯ জনের কোটা বাকি আছে। যারা নিবন্ধন করতে চান, তাদের রাত ১১টা পর্যন্ত নিবন্ধন করার সুযোগ আছে। এরপর কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে ওই ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে‌ বলেও জানানো হয়। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা আগেও কয়েক দফা বাড়ানো হয়েছিল। আজকের (বৃহস্পতিবার) পর আর সময় বাড়ানো হবে না বলেও গত ৭ মার্চ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে)। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম