ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কন্যা সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী পুতুল

#

বিনোদন প্রতিবেদক

২১ জুন, ২০২২,  3:24 PM

news image

এ বছর পহেল ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে খুশির সংবাদটি দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেবি বাম্পের ছবি দিয়ে জানিয়েছিলেন তিনি মা হচ্ছেন। এবার জানালেন কন্যাসন্তানের মা হয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত এই তারকা। গতকাল সোমবার (২০ জুন) রাতে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সুখবরটি পুতুল নিজেই নিশ্চিত করেছেন । পুতুল তার সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী পুতুল বলেন, ‘সৈয়দ রেজা আলি আর আমার কন্যাসন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরও অন্তত তিন সপ্তাহ পর; মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা!’ সবার কাছে মেয়ের জন্য প্রার্থনা আর আশীর্বাদ চেয়েছেন এই তারকা। প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ এপ্রিলের আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী পুতুল। তার স্বামী অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত। পাশাপাশি তিনি নিজেও গানের সঙ্গে জড়িত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম