ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ, কী আছে চুক্তিতে ব্যাংক খাতে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকার লোকসান ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

কন্যার মা-বাবা হলেন নওশীন-হিল্লোল

#

বিনোদন প্রতিবেদক

১৪ জুলাই, ২০২২,  11:53 AM

news image

জনপ্রিয় তারকা জুটি অভিনেত্রী-উপস্থাপিকা নওশীন নাহরিন মৌ ও অভিনেতা-ইউটিউবার আদনান ফারুক হিল্লোলের ঘর আলো করে এলো কন্যা সন্তান। এ তারকা দম্পতির প্রথম সন্তান এটি। খুশির খবরটি যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন নওশীন নিজেই। এ সময় মেয়ে ও স্বামী হিলোল্লের সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে জানানো হয়, তাদের মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। নওশীন ছবির ক্যাপশনে লেখেন, সর্বশক্তিমানের কৃপায় আমি এবং আদনান ফারুক আমাদের কনিষ্ঠ সন্তান মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি।

আমাদের শিশু কন্যার জন্ম ১৩ জুলাই নিউ ইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে। নওশীন আরও জানান, উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে জন্ম নেয় তার সন্তান। বর্তমানে মা এবং শিশু দু’জনেই ভালো আছেন। একইসঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন৷ এর আগে, গেল ২৬ জুন মা হতে যাওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করেছিলেন নওশীন নিজেই।  ২৫ জুন নিউ ইয়র্কে আয়োজন করা হয় নওশীনের ‘বেবি সাওয়ার’। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা। নওশীন যুক্তরাষ্ট্রের একটি মেডিক্যাল সেন্টারে বর্তমানে চাকরি করছেন। হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে। চলতি বছর হিল্লোল বাংলাদেশে এলেও তখন নওশীন আসেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম