ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:52 AM

news image

কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে মো. আহানাফ (১৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। রবিবার বেলা ৩টার দিকে লাবণি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ আহনাফের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।  রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা যায়। নিখোঁজ মোহাম্মদ আহনাফ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, সৈকতের বিভিন্ন পয়েন্টে আহনাফকে খোঁজা হচ্ছে। আমরা সম্ভাব্য উপায়ে সব চেষ্টা করছি যেন তাকে পাওয়া যায়। এইসএসসি পরীক্ষা শেষে অবকাশযাপনে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন আহনাফ। রবিবার দুপুরে সৈকতে বন্ধুদের সাথে গোসলে নামেন তিনি। এ সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হলেও ১২ ঘণ্টায়ও আহনাফের কোনো হদিস মেলেনি। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, দুপুরে তিন পর্যটক সাগরে নিখোঁজ হন। আমাদের রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে আহনাফ নামক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। নিখোঁজ আহনাফের বিষয়ে মুশফিকুর রহিম মুঠোফোনে বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি-প্রশাসনসহ ওখানকার সবাই আমাদের সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে গত ৮ জুলাই সৈকতে নিখোঁজ হয়েছিলেন, দুই মাস হতে চললেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, গত এক বছরে সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১৪ জন পর্যটক। সি সেইফ লাইফগার্ডের তথ্য বলছে- এই সময়ে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম