ঢাকা ১৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক সংবিধান সংশোধন নাকি সংস্কার, দুই মেরুতে বিএনপি-জামায়াত কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০ দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার: আইএমএফ ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আজ ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’, যে রক্তের বিনিময়ে এসেছিল শিক্ষার অধিকার ভয়ংকর রাতের ট্রাক রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০

#

নিজস্ব প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২৬,  1:50 PM

news image

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।



শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


 


সর্বশেষ উদ্ধার অভিযান চলাকালে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন দোলন আচার্য। মৃত ব্যক্তিরা সবাই পর্যটক।



ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।



বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। এ ঘটনার পর রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সবাই পালিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম