ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৬,  11:13 AM

news image

কক্সবাজারের ঐতিহ্যবাহী জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল সংক্রান্ত বিরোধ ও বাগ্‌বিতণ্ডা জেরে বন্ধুর ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৯) হত্যার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।


ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাদমান সিহাব (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত সিহাব কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।


মামলার এজাহার অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় পাওনা টাকা পরিশোধের কথা বলে সাইফুল ইসলামকে তার পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি জাদী পাহাড় এলাকায় ডেকে নিয়ে যায়। 


পরবর্তীতে দুপুর আড়াই টায় সেখানে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে তার মা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মারা যান।


ঘটনার পরপরই এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল জড়িতদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত ও অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে এজাহারনামীয় আসামি সাদমান সিহাবকে গ্রেফতার করা হয়। 


এসআরবি-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়েরকৃত হত্যা মামলাসহ পূর্বের একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম