ঢাকা ১৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন সিস্টেম চালু স্কুল-কলেজে জরুরি নির্দেশনা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ

ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের ‘মাস্তুল’

#

২১ জুলাই, ২০২৫,  4:54 PM

news image

বিদেশের মাটিতে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে ‘মাস্তুল’ সিনেমা এবার ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় আমন্ত্রণ পেয়েছে। এই চলচ্চিত্র উৎসবটি আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) ইস্টার্ন রিজিয়ন, যা ১৯৫৯ সালে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল।

‘মাস্তুল’ পরিচালনা করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) ইস্টার্ন রিজিয়ন কর্তৃপক্ষ নির্মাতাকে ই-মেইলের মাধ্যমে আমন্ত্রণ পাঠিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিনি। আগামী ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দনে অনুষ্ঠিত হবে উৎসবটি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

প্রতিবছরের মত এবারও আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক সেকশনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

এর আগে ‘মাস্তুল’ সিনেমাটি রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে।

‘মাস্তুল’ সিনেমাটি জাহাজের নাবিকদের ভাসমান জীবনের বাস্তবতাকে ঘিরে আবর্তিত হয়। নুরুজ্জামান জানিয়েছেন, তার সিনেমার দৃশ্যধারণের সিংহভাগ কাজ হয়েছে জাহাজের ভেতরে। সিনেমায় ফজলুর রহমান বাবু, দীপক সুমন ছাড়াও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যাসহ অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম