ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক পেসারদের তোপে বিধ্বস্ত আফগানিস্তান, বড় লিড বাংলাদেশের ২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

#

বিনোদন প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৬,  2:38 PM

news image

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।   শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। 


স্ট্যাটাসে তিশা বলেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’



জানা গেছে, শনিবার একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। সেখানে যাওয়ার পথে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। এরপর ওই অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।



তবে কী ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সে বিষয়ে স্পষ্ট করেননি তিশা। তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তিনি পৃথক আরেকটি স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা।  আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি’।


ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম