ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, 2:11 PM
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, 2:11 PM
ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু
প্রথমদিন ১৮৮ কোটি টাকা চেয়ে আবেদন করেছেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা। আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। গ্রাহকদের এই স্বস্তি ও লেনদেনের স্বাভাবিকতা ধরে রাখতে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির সঙ্গে পুরানো গ্রাহকদের ফেরাতে চায় ব্যাংকটি।
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা প্রয়োজনীয় টাকা তুলতে ভিড় করেছে ব্যাংকের শাখাগুলোতে। কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, হাসিমুখে আসছেন গ্রাহক আর ফুল দিয়ে স্বাগত জানাতে দাঁড়িয়ে রয়েছেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা। আজ নিশ্চত, শুধু আশ্বাস নিয়ে খালি হাতে ফিরবেন না কেউ।
প্রথমদিন ১৮৮ কোটি টাকা চেয়ে আবেদন করেছেন গ্রাহকরা। এখন প্রত্যাশা, আস্থা টিকিয়ে রাখতে স্বাভাবিক লেনদেন ধরে রাখতে হবে ব্যাংকটিকে।
ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন জানান, খেলাপি আদায়ে জোর দেয়ার পাশাপাশি মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকটি।
গ্রাহকদের অর্থ ফেরতে সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ঋণ পেয়েছে ব্যাংকটি। এই অর্থ ব্যাংকটির সাবেক বা বর্তমান কোনো পরিচালকের আমানতের টাকা ফেরত দেয়া যাবে না। এছাড়া কোনো ঋণ দেয়ার কাজে ব্যবহার করা যাবে না এমন ১১ শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে তিন মাস মেয়াদী এই ঋণ কার্যকরী ব্যবহারে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি, পুরানো গ্রাহকদের ফেরানোর পাশাপাশি খেলাপি আদায়ে প্রয়োজনে মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকটি জানান ব্যাংকটির চেয়ারম্যান।
ন্যাশনাল ব্যাংক জানায়, যারা নির্দিষ্ট সময়ে আবেদন করতে পারেননি সেসব গ্রাহক সর্বচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।