ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ওমিক্রন: ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসী হোম কোয়ারেন্টিনে

#

৩০ নভেম্বর, ২০২১,  12:01 PM

news image

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসীকে তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া ফিরেছেন। তাদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা হয়।  দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়েছে। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন জানান, আমারা জানতে পেরেছি সাতজন প্রবাসী এসেছেন। তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, ওই প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টানানোর কোনো নির্দেশনা নেই। তবে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, তিনজনকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন পর তাদের পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আমরা এখনও আফ্রিকা ফেরতদের চিহ্নিত করতে পারিনি। তাদের খোঁজ করা হচ্ছে। সূত্র: দৈনিক সমকাল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম