ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ওমিক্রন তাণ্ডবে দিশেহারা দ'আফ্রিকা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২১,  2:31 PM

news image

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। মহামারির বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পথে বসতে চলেছে দেশটির পর্যটন শিল্প। প্রাণঘাতী করোনা ভাইরাসের চতুর্থ দফার সংক্রমণে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। ওমিক্রনের বিস্তার রোধে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।

তবে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন দেশটির ট্রাভেল এবং টুরিজম শিল্প। কয়েক দফা লকডাউনে ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছে দেশটির পর্যটন শিল্পে জড়িত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, এই শিল্পে টিকে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম এই খাতে কর্মসংস্থান হারানোর শঙ্কাও করছেন অনেকে। এদিকে, টুরিজম শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি প্রণোদনার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শিগগিরই বিকল্প উপায় বের কোরে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার দাবি তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম