ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম, বলছে গবেষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১,  6:41 PM

news image

লন্ডন ইমপেরিয়াল কলেজের একটি গবেষণায় জানানো হয়েছে, যুক্তরাজ্য এবং ভারতে করোনা ও এর ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্স এর। গবেষকরা দাবি করেছেন, করোনাভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৪০ থেকে ৪৫ শতাংশ কম।

গবেষণা চলাকালীন করোনায় আক্রান্ত সকল রোগীর তথ্য বিশ্লেষণ করে সার্বিকভাবে আমরা প্রমাণ পেয়েছি যে, ডেল্টার তুলনায় ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম। গবেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লন্ডন ইমপেরিয়াল কলেজের এই গবেষণায় ডিসেম্বরের ১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত আরটি-পিসিআর পরীক্ষায় যুক্তরাজ্যজুড়ে করোনা পজিটিভ হওয়া রোগীদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ভর্তি হওয়া ছাড়াও অন্য কোনো কারণে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন ডেল্টায় আক্রান্তদের তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কম। এদিকে, ওমিক্রনের ধাক্কায় যুক্তরাজ্যে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে লাখের গণ্ডি। করোনা মহামারি শুরুর পর থেকে বুধবারই প্রথম দেশটিতে রেকর্ডসংখ্যক এতো মানুষ সংক্রমিত হলেন। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার মানুষ মারা গেছেন এবং ১ কোটি ১৬ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম