ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ওমানে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  4:36 PM

news image

ওমানের মাস্কট বিমানবন্দরে টেক-অফের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। মাস্কট থেকে কোচিগামী ফ্লাইটটিতে ১৪৫ যাত্রী ছিলেন। বিমান থেকে যাত্রীদের নামানোর সময় ১৪ জন আহত হয়েছেন। গালফ টাইমস ও এনডিটিভি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, বুধবার সকালে এয়ার ইন্ডিয়া এক্সেপ্রেসের মাস্কট-কোচি ফ্লাইটের বোয়িং ৭৩৭-৮০০-এর দুই নম্বর ইঞ্চিন থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়।

এসময় এতে ছিলেন ছয় জন ক্রু ও ১৪৫জন যাত্রী। যাত্রীদের মধ্যে চার নবজাতক ছিল। ওমানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানটি থেকে ধোঁয়া উড়ছে। টারমাকে যাত্রীরা ছুটোছুটি করছেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। ককপিটে আগুনের কোনও সতর্ক বার্তা ছিল না। আরেকটি বিমান থেকে আগুনের ধোঁয়া দেখে বিষয়টি জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম