ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ওমরা করতে স্বামীকে নিয়ে সৌদি গেলেন নায়িকা পূর্ণিমা

#

বিনোদন প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  6:31 PM

news image

ওমরাহ করতে সৌদি আরবে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তার সঙ্গে আছেন স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা। বর্তমানে তারা মদিনায় আছেন। সেখান থেকে মক্কায় গিয়ে ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এর আগে, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে পরিবারসহ ঢাকা ছেড়েছেন পূর্ণিমা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ওমরাহ করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মদিনায় বোরকা-হিজাব পরে স্বামীর হাত ধরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। এছাড়াও নায়িকার আরেকটি সেলফিতে স্বামী-কন্যাসহ একসঙ্গে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম