ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

ওমরাহ করতে পারবেন ৭ ধরনের ভিসাধারী

#

০৭ সেপ্টেম্বর, ২০২২,  11:23 AM

news image

চলতি মৌসুমে সাত ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ। দুবাইভিত্তিক এ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ফ্যামিলি ভিজিট ভিসা, পার্সোনাল ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, সৌদি এয়ারপোর্টে আসার পর দেওয়া ভিসা (অন অ্যারাইভাল), ‘শেনজেন’ ভিসাধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা, ইউএস ও ইউকে ভিসা, লাইসেন্সধারী পর্যটন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ওমরাহ ভিসা এবং ‘মাকাম’ প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত ভিসাধারীরা চলতি বছর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

যারা ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন, তারা সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম মাকামের মাধ্যমে ওমরাহ ভিসা এবং এ সংক্রান্ত পরিসেবার প্যাকেজ বেছে নিতে পারবেন। এ ছাড়া দেশটির সরকারের ‘ইউনিফায়েড ন্যাশনাল ভিসা প্ল্যাটফর্ম’র মাধ্যমেও ওমরাহ ভিসা ইস্যু করা যাবে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ওমরাহ যাত্রীদের ‘ইটমার্না’ অ্যাপের মাধ্যমে ওমরাহর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট রাখার জন্য তাদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৬ ঘণ্টা আগে সৌদি আরবে পৌঁছতে হবে। ফ্লাইট বিলম্বের ক্ষেত্রে, অ্যাপয়েন্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সৌদি সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওমরাহ পারমিট নেওয়ার পর যদি কোনো ওমরাহ যাত্রী যথাসময়ে সৌদি আরবে উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে তাকে নতুন ‘অ্যাপয়েন্টমেন্ট বুক’ করার অনুমতি দেওয়া হবে। এর আগে ওমরাহ যাত্রীরা আসা-যাওয়ার জন্য নিজেদের সুবিধা অনুযায়ী, সৌদি আরবের যে কোনো বিমানবন্দর বেছে নিতে পারবেন বলে জানায় দেশটির সরকার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম