ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ওমক্রিন নিয়ে আবারও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২১,  10:12 PM

news image

মহামারি করোনার নতুন ভ‌্যারিয়েন্ট ওমক্রিন নিয়ে আবারও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।  বুধবার (২৯ ডিসেম্বর) ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকি’ হিসেবে বর্ণনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইতিমধ‌্যে অনেক দেশে রেকর্ড পরিমাণ ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এটা পুরো স্বাস্থ‌্য ব‌্যবস্থাকে ঝুঁকির মধ‌্যে ফেলতে পারে।

আজ বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এর আগে এক দিনে ইতালি, গ্রিস, পর্তুগাল, ইংল‌্যান্ডের করোনা শনাক্তের রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিকে, ওমিক্রনের বিস্তার রোধে ইতিমধ‌্যে ইউরোপের বিভিন্ন দেশে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট।  এর আগেও ওমিক্রন নিয়ে সতর্ক বার্তা দিয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারির এই ভ‌্যারিয়েন্টের বিস্তার রোধে ক্রিসমাসের বিভিন্ন অনুষ্ঠান বাতিল বা পেছানোর কথা বলেছিলো সংস্থাটি। এদিকে, আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ৫৪ লাখ ৩১ হাজার ৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩২ লাখ ১০ হাজার ৮৬৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার ২৭১ জন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম