ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের সুর

#

বিনোদন ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৩,  8:09 PM

news image

ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। শাশুড়ি আর ননদের সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততার কথা অনেকবারই শোনা গেছে। এবার শোনা গেল বিশেষ দিনে স্বামী অভিষেক বচ্চনের কাছে উপেক্ষিত হওয়ার খবর। যার সূত্র ধরে সাবেক এই বিশ্বসুন্দরীর সঙ্গে শ্বশুড়বাড়ির সম্পর্কের বন্ধন অনেকটাই আলগা হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গত ১ নভেম্বর ছিল ঐশ্বরিয়ার ৫০তম জন্মদিন। প্রতিবছর এই বিশেষ দিনে অভিষেক সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করেন। কিন্তু এবার তেমন কিছুই করতে দেখা যায়নি তাঁকে। জন্মদিনের উদযাপন ছিল একেবারেই ফিকে। এমনকি, জন্মদিনে ঐশ্বরিয়ার পাশে ছিলেন না অভিষেক। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনসঙ্গিনীর একটি ছবি পোস্ট করেছেন তিনি। যার ক্যাপশনে কোট করে লিখেছেন মাত্র দুটি শব্দ– ‘শুভ জন্মদিন’; যা দেখে নেটিজেনরাবিস্ময় ও ক্ষোভ প্রকাশ করতেও পিছিয়ে যাননি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, তাদের সম্পর্কের সুতো ছিঁড়ে গেছে কিনা? যদিও নেটিজেনদের প্রশ্নের জবাব দেওয়া কখনোই প্রয়োজনীয় বলে মনে করেননি তারা। তাই এই বিষয় নিয়েও মুখ খোলেননি। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বচ্চন পরিবারের অন্দর মহলে চলছে শাশুড়ি-বৌয়ের বাগ্‌যুদ্ধ, যা একে অপরের প্রতি অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। শুধু শাশুড়ি জয়া বচ্চনই নন, ননদ শ্বেতা বচ্চন নন্দাও ক’দিন আগে এক টিভি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার স্বভাব নিয়ে সমালোচনা করেছেন। সবশেষ স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ– সবাইকে রেখে মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়ার জন্মদিন পালনঅনেকের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।    

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম