ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালেন ইসি এবার ডেঙ্গুতে ‍মৃত্যু ও আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চাকরিতে প্রবেশের সময় কারও পদোন্নতির যোগ্যতা থাকলে পরে কেড়ে নেয়া যাবে না: হাইকোর্ট এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট নিয়ে দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি

এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬,  3:25 PM

news image

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সিআইডির ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।


তিনি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টেছে ডিজিটাল দুনিয়ায় সাইবার এক্সপ্রেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে, এস্কাম হচ্ছে এমনকি স্টক মার্কেট মেনুপুলেশনও সাইবার এক্সপ্রেসের মাধ্যমে হচ্ছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্ত অপরাধ প্রতিরোধ ও দমন করার জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই আমরা সেজন্য সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের এই ডিজিটাল অ্যানালাইসিস বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেব।


তিনি আরও বলেন, দায়িত্ব আছে চ্যালেঞ্জ নেই। পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝেমধ্যে পুলিশ আক্রমণের শিকার হয়, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা অপরাধের দমন করার জন্য সর্বাধিক প্রচেষ্টা নেব। আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে যদি আসামিকে সহায়তা দিয়ে থাকে সে

ক্ষেত্রেও আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আপনারা তথ্য দেন- সঠিক তথ্য পেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম