ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

এ বছরের হজ মৌসুম সফল হয়েছে : মক্কার গভর্নর

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২২,  7:54 PM

news image

মক্কার গভর্নর এবং কেন্দ্রীয় হজ কমিটির সভাপতি প্রিন্স খালিদ আল-ফয়সাল বলেছেন, এ বছরের হজ মৌসুম সফল হয়েছে। করোনা মহামারির কারণে টানা দুবছর নিষেধাজ্ঞার পর এ বছর প্রথম বারের মতো প্রায় ১০ লাখ হজযাত্রীকে স্বাগত জানায় সৌদি আরব। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিকে প্রিন্স খালিদ আল-ফয়সাল বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এবারের হজযাত্রা সফল হয়েছে।’ ‘এবারের হজের মৌসুমে কোনো দুর্ঘটনা, সংক্রমণ বা রোগের প্রাদুর্ভাবের খবর পাওয়া হয়নি’, যোগ করেন প্রিন্স খালিদ আল-ফয়সাল। এবারের হজযাত্রীদের জন্য নিরাপদ হজ নিশ্চিত করার জন্য সরকার যে ব্যাপক আর্থিক সহায়তা, প্রকল্প এবং কর্মী নিয়োগ করেছে তার সাফল্যের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রিন্স খালিদ। এ ছাড়া সারা বিশ্ব থেকে আগত হজযাত্রীদের সেবায় নিরাপত্তা কর্মী ও চিকিৎসা কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন মক্কার গভর্নর এবং কেন্দ্রীয় হজ কমিটির সভাপতি প্রিন্স খালিদ। এদিকে, সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজিল বলেছেন, এ বছরের হজের সময় হজযাত্রীদের মধ্যে থেকে মোট ৩৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষের নির্ধারিত একটি সফল স্বাস্থ্য পরিকল্পনার উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজিল নিশ্চিত করেছেন যে, হজযাত্রীদের মধ্যে কোনো রোগের প্রাদুর্ভাব ঘটেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম