ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: ডা. শফিকুর রহমান রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা কানাডায় ফেডারেল জ্বালানি কর স্থগিতের মেয়াদ বাড়ালো আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার এয়ারবাস কেলেঙ্কারি: ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের দোয়া প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু সৌদি আরবে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম

এয়ারবাস কেলেঙ্কারি: ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৬,  10:58 AM

news image

এয়ারবাস বিমান কেনাবেচায় বিপুল অংকের অর্থ ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপক্ষেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ২০১৩ সালের একটি এয়ারবাস চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ৮ লাখ ডলার ঘুস নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তিনি। 


প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা আরও তদন্তের জন্য ৪০ বছর বয়সি রাজাপাকসাকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দিয়েছেন। দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে। ২৩০ কোটি ডলারের এয়ারবাস লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে।


সিআইএবিওসি জানায়, চুক্তিটি নিশ্চিত করার জন্য ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিবিদ ও কর্মকর্তাদের যে অর্থ দিয়েছিল, রাজাপাকসা তার অংশ হিসেবে ৮ লাখ ডলার গ্রহণ করেছিলেন। আদালতকে জানানো হয়, একজন শ্রীলঙ্কান ব্যবসায়ী দুটি সিঙ্গাপুর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রাজাপাকসাকে নগদ অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। রাজাপাকসার আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করা হয়।


রাজাপাকসের আইনজীবী নিশান্থা দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করা হয়। গত মে মাসে দুর্নীতিবিরোধী সংস্থাটি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। তার বিরুদ্ধেও বিমান কেনার ঘটনায় ঘুস নেওয়ার অভিযোগ রয়েছে।


শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনা মার্চ মাসে তদন্তকারীদের জানান যে, তিনি প্রেসিডেন্টকে প্রায় পাঁচ লাখ ডলার ঘুস দিয়েছিলেন। মে মাসে পুনরায় গ্রেফতার হওয়ার  ঠিক আগে চন্দ্রসেনাকে এক আত্মীয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।


সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম