ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক পেসারদের তোপে বিধ্বস্ত আফগানিস্তান, বড় লিড বাংলাদেশের ২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি

এ্যানীসহ বিএনপির ৫ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২২,  6:28 PM

news image

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসিচব খায়রুল কবির খোকনসহ ৫ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৮ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ‍শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর দলটির আরও পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। তাদের পক্ষে আইনজীবীরা এ রিট আবেদন করেন। পাঁচ নেতা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচবি খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম