ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

এল সালভাদরের সাবেক প্রেসিডেন্টকে ১৪ বছরের কারাদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০২৩,  10:25 AM

news image

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট মরিসিও ফানেসকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে তার বিচারমন্ত্রীকে আরও বেশি মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধী গোষ্ঠীর সাথে সম্পর্ক এবং দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তাদেরকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী গোষ্ঠীর সাথে সম্পর্ক এবং দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে সাবেক প্রেসিডেন্ট মরিসিও ফানেস ও তার বিচারমন্ত্রীকে এল সালভাদরের একটি আদালত এক দশকেরও সময়ের বেশি কারাদণ্ড দিয়েছেন বলে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সোমবার জানিয়েছে। অ্যাটর্নি জেনারেল রডলফো ডেলগাডো টুইটারে বলেছেন, ‘আমরা প্রমাণ করতে পেরেছি যে, নেতা হিসেবে সালভাডোরানদের রক্ষা করার এবং নিরাপত্তা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এই দুই সাবেক কর্মকর্তা নিজেদের নির্বাচনী সুবিধার বিনিময়ে নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। তারা গ্যাং সদস্য হিসেবে কাজ করেছিলেন।’ অবশ্য কারাদণ্ডের রায় ঘোষণার পর সাবেক প্রেসিডেন্ট ফানেস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি। তবে মুঙ্গুইয়া সাংবাদিকদের বলেন, তার সাজা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে তিনি বিশ্বাস করেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম