ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

এবার ‘কাঁচা বাদাম’ গানে প্লেনের মধ্যেই বিমানবালার নাচ ভাইরাল ! (ভিডিও)

#

২৯ জানুয়ারি, ২০২২,  10:38 AM

news image

আবারও ভাইরাল ‘কাঁচা বাদাম’ গান।  রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিদেশ, নেটমাধ্যম কাঁপিয়ে এখন আকাশেও ভাইরাল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গানটি। এবার সেই গানে নাচলেন স্পাইসজেটের এক বিমানবালা। উমা মীনাক্ষী নামে ওই বিমানবালা ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন। বৃহস্পতিবার নিজেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উমা।

কাঁচা বাদাম গানের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গেয়ে থাকেন। কিন্তু সেটা নেটামাধ্যমে ভাইরাল হয়। রাতারাতি তারকা হয়ে যান ভুবন। নানা জায়গা থেকে তার ডাক পড়ে। এমনকি কলকাতা পৌরসভা ভোটেও তাকে প্রচারের কাজে লাগিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম