ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পৃথিবীর সবচেয়ে বদমেজাজি মাছ

#

২২ অক্টোবর, ২০২৪,  4:58 PM

news image

খুব ছোট মাছ গ্রামফি ডোয়ার্ফ গোবি। মাছটির চেহরাতে সবসময় বদমেজাজের লক্ষণ দেখা যায়। এরা ভীষণ সাহসী এবং প্রায়ই নিজেদের চেয়ে বেশ বড় আকারের মাছকে তেড়ে মারতে যায়। সফলও হয়। তাই এই মাছটিকে বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে ‘বদমেজাজি’ মাছ হিসেবে আখ্যা দিয়েছেন।  ডোয়ার্ফ গোবি মূলত উষ্ণ সমুদ্রের পাথুরে এলাকা এবং প্রবাল প্রাচীরে বসবাস করে। এরা খুব ছোট আকারের— ১ ইঞ্চিখানে দৈর্ঘ্য এদের। আকারে ছোট হলেও এদের রঙচঙে শরীর এবং চাঞ্চল্য আর গরম মেজাজ অন্য মাছ বা প্রাণীদের মনে ভয় ধরিয়ে দেয়। ডোয়ার্ফ গোবি নিজেদের বাসস্থানের বিষয়ে খুবই সচেতন। নিজেদের এলাকায় অন্য মাছের অনুপ্রবেশ একদম পছন্দ করে না। বহিরাগতদের দেখলেই তাই তেড়ে যায়, তা বহিরাগতের আকার যত বড়ই হোক না কেন!  ডোয়ার্ফ গোবির বদমেজাজি হওয়ার অন্যতম কারণ তাদের এলাকা রক্ষা করার প্রবণতা। তারা নিজেদের বাস্থানের বিষয়ে খুব বেশি স্পর্শকাতর এবং অন্য মাছদের অনুপ্রবেশকে তারা হুমকি হিসেবে দেখে। এ ছাড়া, এদের বাসস্থান ছোট জায়গায় সীমিত। তাই প্রতিযোগিতা বেশি হয়। এসব ব্যাপারগুলোই বদমেজাজি করে তুলেছে। 

 সূত্র: বিবিসি নেচার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম