ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী র‍্যাব আগের মতো থাকছে না, জানালেন তথ্য উপদেষ্টা ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল ঢাকায় চার মাসে ২১৪ ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

এবার সিরিয়া থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা!

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন, ২০২৫,  10:45 AM

news image

সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলি গণমাধ্যমের মতে, সিরিয়া থেকে রকেট নিক্ষেপের ফলে দক্ষিণ গোলান হাইটস এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সরকারি সম্প্রচারক কেএএন মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেছে, দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি রকেট ইসরায়েলি-অধিকৃত গোলান হাইটসের কাছে খোলা জায়গায় আঘাত করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বলছে, দক্ষিণ গোলান হাইটসের হাসপিন এবং রামাত মাগশিমিম সম্প্রদায়ের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাজানো হয় সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্রটি মোকাবেলায় কামান দিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। সাইরেন বাজানোর কিছুক্ষণ পরেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও জানিয়েছে ইয়েদিওথ আহরোনোথ। পৃথকভাবে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গ্যালিলি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও বলেছে, দান অঞ্চল, জেরুজালেম এবং নফ হাগালিলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়। দুটি হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম