ঢাকা ১৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

এবার মুশতাক-তিশাকে হত্যার হুমকি

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  6:27 PM

news image

তোপের মুখে একুশের বইমেলা থেকে বের হয়ে যাওয়ার পর এবার হত্যার হুমকি পেলেন দেশের সমালোচিত ‘অসম জুটি’ খন্দকার মুশতাক আহমেদ এবং তার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে এমন অভিযোগ করে ভিডিও বার্তা দেন মুশতাক-তিশা। সোমবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন খন্দকার মুশতাক। তিনি জানান, আপনারা আমাদের ভিডিও বার্তা দেখেছেন, অনেকে এটাকে মিথ্যা বলছেন। সে জন্য আমাদের যে হুমকি দেওয়া হয়েছে সেই ভিডিওটি আজ গণমাধ্যমের কাছে পাঠাব। তখন সকলেই জানবে বিষয়টির সত্যতা জানতে পারবেন। ‘হুমকির বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন?’- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় জিডি করেছিলাম।

যেহেতু হত্যার হুমকি পেয়েছি তাই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেব। এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ লাইভে আসেন মুশতাক-তিশা। লাইভে তারা বলেন, আমাদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা কী দোষ করেছি। আমরা শরিয়তসম্মতভাবে আইন মেনে বিবাহ করেছি। প্রসঙ্গত, বইমেলার নবম দিনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদকে ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন। এরপর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার পর তারা থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম