ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

এবার মাকে হারালেন অভিনেতা জায়েদ খান

#

২৭ ডিসেম্বর, ২০২১,  5:48 PM

news image

বাবাকে হারানোর এক বছরের মাথায় জন্মাদাতা মাকেও হারালেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। সোমবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা।  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জায়েদ খানের মা সাহিদা হক হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জায়েদ খান লেখেন— মা আর নেই। আজ ভোরি ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন।  মায়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও লেখেন— আল্লাহতায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মাকে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর জায়েদ খানের বাবা এমএ হক মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম