ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

এবার ধসে পড়ল যুক্তরাষ্ট্রের ‘সিগনেচার ব্যাংক’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২৩,  11:24 AM

news image

সিলিকন ভ্যালির পর এবার দেউলিয়ার খাতায় নাম লিখিয়েছে আরও এক মার্কিন ব্যাংক। নিউইয়র্কভিত্তিক এ ব্যাংকটির নাম ‘সিগনেচার ব্যাংক’। রোববার (১২ মার্চ) ‍যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ অবস্থায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে; যা সামগ্রিকভাবে ব্যহত করতে পারে দেশটির অর্থনীতিকে। মার্কিন কর্তৃপক্ষ সিলিকন ভ্যালি ব্যাংক থেকে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ উদ্ধার করতে এবং গ্রাহকদের চাহিদা মেটাতে অন্যান্য প্রতিষ্ঠানকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক যৌথ বিবৃতিতে, মার্কিন ট্রেজারিসহ আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো বলেছে, সিলিকিন ভ্যালি ব্যাংকের আমানতকারীরা সোমবার (১৩ মার্চ) থেকে ব্যাংকটিতে জমা রাখা অর্থ তুলে নিতে পারবেন। একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিগনেচার ব্যাংকের বেলায়ও। ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) এবং মার্কিন ট্রেজারি বলেছে, ক্রিপটোকারেন্সি লেনদেনকারী ব্যাংকটি রোববার বন্ধ করে দেয়া হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ার মূল্য ভয়াবহভাবে কমে যাওয়ায় ব্যাংকটিকে বন্ধ করে দেয়া হয়। এ ব্যাংকটির গ্রাহকদের ক্ষেত্রেও এসভিবির মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এদিকে, পরপর দুটি ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনায় বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন আবারও হয়তো ২০০৭-২০০৮ সালের মতো ব্যাংকিং সেক্টরে একটি আঘাত আসতে যাচ্ছে। তবে দেশটির আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থাগুলো এখনো সেরকমটা ভাবছে না। তারা বলছে, এখনো সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। অনেক বিশ্লেষকই মনে করছেন, এসভিবির দেউলিয়া হওয়ার ঘটনা কোনো ডমিনো ইফেক্ট তৈরি করবে না, যার ফলে অন্যান্য ব্যাংকও প্রভাবিত হতে পারে। এ বিষয়ে বাজার বিশ্লেষক এড মোয়া বলছেন, ‘এ ব্যাংকের দেউলিয়া হওয়ার প্রভাব বড় আকারে পড়ার সম্ভাবনা কম। তবে যেসব ছোট ছোট ব্যাংক প্রযুক্তি এবং ক্রিপ্টোর মতো শিল্পের সঙ্গে কাজ করছে, তারা একটি খারাপ সময় পার করতে পারে।’ এড মোয়ার সেই আশঙ্কা সত্যি করে দিয়েই যেন মাত্র দুদিনের মাথায় দেউলিয়া হয়ে গেল সিগনেচার ব্যাংক।  এদিকে, আগাম সতর্কতার অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ ঘোষণা করেছে যে, তার ব্যাংকগুলোকে অতিরিক্ত তহবিল সরবরাহ করবে। সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমাদের ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা জোরদার করে মার্কিন অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি।’ মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, সরকার এসভিবির দেউলিয়া হওয়ার বিষয়টি যাতে ‘আর্থিক সংক্রামক’ হিসেবে না দেখা দেয় তা এড়াতে চায়। তিনি আরও বলেন, ‘মার্কিন সরকার নিশ্চিত করতে চায় যে, একটি ব্যাংকের সমস্যা যেন অন্য ব্যাংকগুলোতে সৃষ্টি না করে তা নিশ্চিত করতে কাজ করছি আমরা।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম