ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

এবার করোনা আক্রান্ত মিথিলা

#

বিনোদন প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  10:37 PM

news image

স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও মেয়ে আইরা তেহরীম খানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই তারকা। মিথিলার পরিবারের তিন সদস্যই এখন করোনাভাইরাসে আক্রান্ত। তবে এরমধ্যে স্বামী ও সন্তানের জ্বর কমে এসেছে বলে জানান।

  চলতি বছরের প্রথমদিনই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও পজিটিভ আসে। মিথিলা বলেন, কদিন ধরেই আমরা সাবধানে ছিলাম।  কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। তাই ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন কিন্তু নেগেটিভ এসেছিল। বৃহস্পতিবার আবারও নমুনা পরীক্ষা করালে শুক্রবার বিকালে পজিটিভ রিপোর্ট আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম