ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

এবার এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২২,  5:37 PM

news image

আফগানিস্তানে নারীরা দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) আর কাজ করতে পারবেন না। দেশটির তালেবান সরকার শনিবার (২৪ ডিসেম্বর) এই নির্দেশ দিয়েছে। এই বিষয়ে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করেছে। খবর রয়টার্স। আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুলরহমান হাবিব জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না, কেননা তাদের কেউ কেউ নারীদের জন্য ইসলামিক ড্রেসকোডের প্রশাসনিক ব্যাখ্যা মেনে চলেননি। ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতাহরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ।এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। বুধবার (২১ ডিসেম্বর) ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডুকতে চাইলে দেননি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। প্রসঙ্গত, গত বছর আগস্টে ক্ষমতা দখলের পর নারী অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। তবে এরপরই নারীদের অধিকার খর্ব করতে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রতি নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছে তালেবান। সরকারের এই পদক্ষেপের সমালোচনা করছে আন্তর্জাতিক মহল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম