ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

এবার আমেরিকা-দক্ষিণ কোরিয়া নিক্ষেপ করল ৮ ক্ষেপণাস্ত্র!

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২২,  10:53 AM

news image

রবিবার একসঙ্গে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চার বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী নিয়ে প্রথম সম্মিলিত সামরিক মহড়া চালানোর একদিন পর নিজেদের পূর্ব উপকূলে পিয়ংইয়ং স্বল্প-পাল্লার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উনের দেশ। এবার জবাব দিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। প্রতিক্রিয়ায় এই দুই দেশ মিলে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্য পিয়ংইয়ংয়ের ‘উসকানির’ জবাব দিতে ওয়াশিংটন ও সিউল যে প্রস্তুত রয়েছে, সেই বার্তা দিতেই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে আলজাজিরা। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানায়, মিত্ররা স্থানীয় সময় সকালে প্রায় ১০ মিনিট ধরে পূর্ব সাগরে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আরও জানানো হয়, এ পদক্ষেপের মাধ্যমে যেকোনও ধরনের উসকানি ও হুমকি মোকাবিলার সক্ষমতা ও প্রস্তুতি প্রদর্শন করা হয়েছে। এসময় উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তার নিন্দা করা হয়। আটটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম