ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

এখনও অঙ্কিতার ফ্ল্যাটেই ‘ঘরজামাই’ ভিকি!

#

বিনোদন ডেস্ক

২১ মার্চ, ২০২২,  2:17 PM

news image

গত জানুয়ারিতে বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে আর ভিকি জৈন। কেমন চলছে তাদের নতুন সংসার? প্রশ্ন করতেই জানা গেল বিয়ের পর নতুন বাড়িতেই পা রাখা হয়নি এই জুটির! কারণ সেখানে চলছে রেনোভেশনের কাজ। তাই এখনও ‘গুছিয়ে সংসার’ শুরু করতে পারেননি অঙ্কিতা। ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি জানান, করোনা মহামারীর জন্য তারা যে ফ্ল্যাটটি কিনেছেন মুম্বাইতে সেটার রেনোভেশনের কাজ ব্যাহত হয়েছে। বারবার পিছিয়ে গিয়েছে। এখনও তা তৈরি বসবাসের জন্য তৈরি নয়। তাহলে এখন ভিকি আর অঙ্কিতা থাকছেন কোথায়? ভিকির কথায়, “তিনি এখন ঘর জামাই। অঙ্কিতার ফ্ল্যাটেই তার বাস। এর আগেও কাজের জন্য যখন মুম্বাই আসতেন এই ফ্ল্যাটেই উঠতেন। ভিকি বলেন, “আমায় অঙ্কিতার সাথে থেকে কেমন লাগছে, তা না জিজ্ঞাসা করে বরং ওকে প্রশ্ন করুন- আমার সাথে রুম শেয়ার করে ওর কেমন লাগছে! আমি তো এখন ঘরজামাই।” অঙ্কিতা জানান, বিবাহিত জুটি হিসেবে তাদের পথচলা তখনই শুরু হবে যখন তারা নিজেদের নতুন বাড়িতে পা রাখবেন। অঙ্কিতার বিশ্বাস তিনি খুব ভালো হাউজ ওয়াইফ হতে পারবেন। তাহলে কি ক্যারিয়ারের ইতি টানছেন এখানেই? অঙ্কিতার কথায়, “আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড না হলে কোনওদিন ইন্দোর থেকে মুম্বাই আসতাম না সবকিছু ছেড়ে। কাজ করতে আমার ভালো লাগে। সাথে আমি নিজের পরিবারও চাই। আমার জীবনের সবকিছু ভিকির সাথে ভাগ করে নিতে আমার অন্তত কোনও সমস্যা নেই। আমার একসময় মনে হত জীবনে এবার একটা কাউকে দরকার, ঠিক সেই সময় ভিকিকে পেয়েছি। ঠিক সময়ে আমরা বিয়ে করেছি। আমি অন্তত আমার জীবন নিয়ে খুব খুশি।” সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম