ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

এক সিনেমায় আল্লু অর্জুন-ধানুশ

#

বিনোদন ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  2:38 PM

news image

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও ধানুশ। অভিনয় ক্যারিয়ারে দুজনেই বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এই দুই তারকা এবার একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। এ নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উড়ছে। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক কোরাতলা শিবা তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। এতে একসঙ্গে অভিনয় করবেন আল্লু অর্জুন ও ধানুশ। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। তবে খুব শিগগির এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখনো সিনেমাটির নামও ঠিক করা হয়নি।

তা ছাড়া কেন্দ্রীয় নারী চরিত্রে কে কে অভিনয় করবেন সেই বিষয়েও কিছু জানা যায়নি। আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি বক্স অফিসে ঝড় তুলে সিনেমাটি। এতে আল্লুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা। এটি পরিচালনা করেন সুকুমার। সিনেমাটির দ্বিতীয় অংশ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। এতেও অভিনয় করবেন আল্লু অর্জুন। ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মারন’। কার্তিন নরেন পরিচালিত এ সিনেমা চলতি মাসে মুক্তি পায়। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন মালবিকা। বর্তমানে ধানুশের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘দ্য গ্রে ম্যান’, ‘ভাথি’, ‘স্যার’ প্রভৃতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম