ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

এক মাসে সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  4:15 PM

news image

আবারো একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এনিয়ে এক মাসে সপ্তমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া- দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। রোববার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার ছিল। যেটি আকাশে দুই হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে জাপান সমুদ্রে পড়ে। জাপান সরকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সম্ভবত আবারো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। তবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মতে, ২০১৭ সালের পর দীর্ঘতম পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পূর্ব উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ৮শ কিলোমিটার দূরের সাগরে পড়ার আগে ২ হাজার কিলোমিটার ওপরে উঠেছিল বলে জানিয়েছে সিএনএন। তেমনটা হলে, এই ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চলে আঘাত হানা সম্ভব। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে এবছরের শুরুতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিধি বাড়িয়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহে দুইটি ক্রুজ এবং দুইটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর আগে গত ৫ ও ১০ জানুয়ারি দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং দাবি করেছিল, তারা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এবং ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেলের সফল পরীক্ষা চালিয়েছে। তারপর গত ১৭ জানুয়ারি ভোরে পিয়ংইয়ং বিমানবন্দর থেকে সমুদ্রে দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। গত ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় সাগরে আরো দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। সেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা দক্ষিণ কোরিয়ার। এদিকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায়ে ‘ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কাজ থেকে বিরত থাকতে’ বলেছে। এছাড়া, জাতিসংঘ উত্তর কোরিয়াকে ব্যালেস্টিক এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করেছে এবং এজন্য দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে পূর্ব এশিয়ার এ দেশটি। এর পেছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের ধারনা, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্ব এবং আঞ্চলিক শক্তিকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে জানান দিতে চাইছে। তাদের নতুন নতুন প্রযুক্তি এবং মিলিটারি কমান্ড সিস্টেমের জন্যও এসব পরীক্ষা চালানো প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম