ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

এক বছরে ১০ লাখ জনসংখ্যা কমল রাশিয়ার!

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  4:23 PM

news image

রাশিয়ার জনসংখ্যা গত এক বছরে ১০ লাখেরও বেশি কমেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে জনসংখ্যা এভাবে কমেনি দেশটিতে। শুক্রবার এ তথ্য জানায় দেশটির পরিসংখ্যান সংস্থা রোস্ট্যাট। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মহামারি করোনাভাইরাসে গত বছর দেশটির ৬ লাখ ৬০ হাজার মানুষ মারা গেছেন। বাকিদের অনেকে মারা গেছেন অন্যান্য রোগে। আর অন্যরা দেশত্যাগ করেছেন।  সংস্থাটির মাসিক প্রকাশিত কোভিড-সম্পর্কিত মৃত্যুর পরিসংখ্যান দেশটির অন্য একটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মৃত্যুর পরিসংখ্যান থেকে অনেক বেশি।

সরকারি ওয়েবসাইটটির হিসাবে মোট মৃত্যুর সংখ্যা মাত্র ৩ লাখ ২৯ হাজার ৪৪৩।  অন্যদিকে রাশিয়ায় ক্রমশ জন্মহার কমছে। কারণ, যে প্রজন্ম এখন বাবা-মা হচ্ছে তারা ১৯৯০ দশকে জন্মগ্রহণ করেছিল, যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থনৈতিক অনিশ্চতার মধ্যে পড়েছিল। দুই দশক আগে ক্ষমতায় আসার পর থেকে রাশিয়ার সঙ্কুচিত জনসংখ্যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘরোয়া এজেন্ডার শীর্ষে আছে। জাতির উদ্দেশে ভাষণে পুতিন ঘন ঘন রাশিয়ানদের আরও সন্তান ধারণ করতে এবং আয়ু বাড়াতে স্বাস্থ্যকর জীবনযাপন করতে উৎসাহিত করেন। 

-সূত্র : এএফপি, এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম