ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:25 PM

news image

ইউক্রেনের দুই অঞ্চলে পুতিনের সেনা পাঠানোর নির্দেশের পর একের পর এক নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। দেশটির ওপর প্রথম নিষেধাজ্ঞাটি আরোপ করেছে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার এসেছে এই নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকেও। রাশিয়ার সঙ্গে গ্যাস পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়েছে জার্মানি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। রাশিয়া আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ যুদ্ধে জড়াতে চায় না। তবে ন্যাটো অঞ্চলের এক ইঞ্চি ভূমিও ছাড়বে না। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চাওয়ার পর থেকে উত্তেজনা চলছে কৃষ্ণ সাগর অঞ্চলে। রাশিয়া কোনোভাবেই তাদের পাশের দেশে ন্যাটোকে জায়গা দিতে চায় না। এর আগে গত সোমবার রাশিয়া ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এরপর সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। পরে দোনেৎস্ক শহরের ভেতর দিয়ে রাশিয়ার ট্যাংক এবং সামরিক বহর যেতে দেখা যাওয়ার খবর মেলার পরপরই রাশিয়ার উপর নিষেধাজ্ঞার খবর আসতে থাকে বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বিবিসি জানিয়েছে, রাশিয়ার তিনটি ব্যাংক এবং তিন ধনকুবেরের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রাশিয়ার গুরুত্বপূর্ণ রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন জনসন। আর তিন ধনকুবের হচ্ছেন- গেনেদি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং ইগোর রোটেনবার্গ। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে তাদের সব সম্পদ জব্দ করা হবে এবং দেশটিতে তাদের ভ্রমণও নিষিদ্ধ থাকবে। যুক্তরাজ্যের কোনো নাগরিক তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করা কিংবা সম্পর্ক রাখতে পারবেন না। বরিস জনসন বলেছেন, রাশিয়ার কর্মকাণ্ড ‘নতুন করে আগ্রাসন’ চালানোরই সামিল। পরিস্থিতি আরও উত্তেজনার দিকে মোড় নিলে এই নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ানো হবে। অন্যদিকে সিএনএন জানিয়েছে, বাইডেন এক ঘোষণায় রাশিয়ার দুটি আর্থিক প্রতিষ্ঠানের ‍উপর নিষেধাজ্ঞা  আরোপ করেছেন। এগুলো হল রুশ স্টেট ডেভেলপমেন্ট কর্পোরেশন ভিইব ও রাশিয়ার মিলিটারি ব্যাংক। এটা নিষেধাজ্ঞার সূচনা বলে তিনি ইঙ্গিত দিয়েছেন, আরও নিষেধাজ্ঞা আসছে। রাশিয়ার অর্থনীতিকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মিত্ররা ঐক্যবদ্ধ রয়েছে দাবি করে বাইডেন ইউক্রেইনে প্রতিরক্ষা সরঞ্জাম এবং বাল্টিক অঞ্চলে ন্যাটো জোটভুক্ত দেশে সৈন্য পাঠানোর ঘোষণাও দিয়েছেন। বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যারা পুতিনের সৈন্য পাঠানোর সিদ্ধান্তকে পাস করিয়েছেন। রুশ ব্যাংকগুলোকেও ইইউতে নিষিদ্ধ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম