ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

একাত্তরের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২২,  4:33 PM

news image

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সরকারের প্রক্রিয়া অব্যাহত আছে। এ বিষয়ে কিছুটা অগ্রগতিও হয়েছে। তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র পরাহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকেই রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে লোকজন রায়েরবাজারে আসতে শুরু করেছেন। তারা সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর আসর রায়েরবাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে। এর আগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বেজে ওঠে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম